বাংলাদেশের খবর

আপডেট : ০৮ May ২০২১

করোনা থেকে আরও সুস্থ হলেন ২৪৯২


বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে গত ২৪ ঘণ্টায় আরও সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯২ জন। এনিয়ে অদ্যাবধি সুস্থ হলেন ৭ লাখ ৬ হাজার ৮৩৩ জন। করোনাভাইরাস নিয়ে আজ শনিবার (৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭৮ জনে। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৮৫ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ১২৭ জনে।

এর আগে শুক্রবার (৭ মে) দেশে করোনায় ৩৭ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৬৮২ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৮ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১৩ হাজার ৭২৬ জন এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৬ হাজার ৪৮৫ জনের শরীরে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩২ লাখ ৮৩ হাজার ২৩৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৭৫ লাখ ২৬ হাজার ৯৬৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ৯৬৭ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১