বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০২১

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাষ্ট্রপতি


করোনাভাইরাসের টিকার দ্বিতীয় বা শেষ ডোজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

৭৭ বছর বয়সী আবদুল হামিদ বৃহস্পতিবার দুপুরে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও টিকার দ্বিতীয় ডোজ নেন।

টিকা নিয়ে রাষ্ট্রপতি এই মহামারীকালে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বলেও জয়নাল আবেদীন জানান।

কভিড-১৯ মহামারীর বছর গড়ানোর পর টিকা এলে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ দিয়ে শুরু হয় টিকাদান।

গত ১০ মার্চ কভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছিলেন আবদুল হামিদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১