আপডেট : ০৬ May ২০২১
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য করা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ নেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। তিনি বলেন, আমরা এই আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত যাচাই-বাছাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাব। তবে আজ সব বন্ধ হয়ে গেছে। আজ আর কোনো সুযোগ নেই। আজ এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। এর আগে বুধবার (৫ এপ্রিল) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে যান খালেদা জিয়ার দুই ভাই-বোন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তারা খালেদা জিয়াকে বিদেশ পাঠানো অনুমতি দিতে আবেদন জানান। আবেদনপত্র পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে আশ্বাস দেন ‘আইনি বিষয়গুলো’ যাচাই-বাছাই করে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১