বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০২১

করোনা থেকে আরও সুস্থ হলেন ৩৬৯৮


বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্য থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৬৯৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২ হাজার ১৬৩ জন।

করোনাভাইরাস নিয়ে আজ বৃহস্পতিবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৯৬ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৮২২ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জনে।

এর আগে বুধবার (৫ মে) দেশে করোনায় ৫০ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৭৪২ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৬ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১৪ হাজার ১৭০ জন এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৪ হাজার ৬৫৩ জনের শরীরে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩২ লাখ ৫৫ হাজার ১৬২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ১৬০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৩২ লাখ ১৪ হাজার ৭৭৪ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১