বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০২১

কালকিনিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা: আহত ৩


মাদারীপুরের কালকিনিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের ড্রাইভারসহ তিন যাত্রী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভূরঘাটা এলাকায় ঢাকা-বরিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানাযায়, মাদারীপুর থেকে যাত্রী নিয়ে ভূরঘাটা আসছিল সাদিয়া এন্টারপ্রাইজ একটি যাত্রীবাহী লোকাল বাস। বাসটি গোপালপুর-ভূরঘাটা এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সাজোরে ধাক্কা খায়। এ সময় বাসের ড্রাইভারসহ ৩ যাত্রী আহত হন।

কালকিনি থানা অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। ড্রাইভার বাচ্চুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুরে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১