আপডেট : ০৪ May ২০২১
মেক্সিকোর রাজধানীতে ট্রেনসহ এলিভেটেড মেট্রো ট্র্যাকের একটি অংশ ধসে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৭০ জন। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রচার করা নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, মেক্সিকো সিটির দক্ষিণে স্থানীয় সময় সোমবার ট্রেনটি অতিক্রম করার সময় ট্রেনসহ এলিভেটেড মেট্রো ট্র্যাকের একটি অংশ ধসে পড়ে। এরপর হতাহতদের উদ্ধারে কাজ শুরু করতে দেখা যায় সরকারি বিভিন্ন সংস্থাকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১