বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০২১

স্বাস্থ্যবিধি না মানলে বন্ধ করা হবে মার্কেট-দোকানপাট


রোজাদার ভাইবোনদের কথা বিবেচনা করে খুলে দেওয়া হয় দোকানপাট ও শপিংমল। তবে স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট-দোকানপাট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকেদের একথা জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, স্বাস্থ্যবিধি মানার শর্তে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি না মানলে দোকানপাট ও শপিংমল বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি জরিমানা করা হবে।

'আজ (৩ মে) থেকে মার্কেটে পুলিশের অভিযান চলবে। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেবো।'

তিনি আরও জানান, শহরের মধ্যে গাড়ি খুলে দেওয়া হবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১