বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০২১

পূর্বধলায় দুঃস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে জিআর (অর্থ) বিতরণ


নেত্রকোণার পূর্বধলায় রমজান মাস উপলক্ষে দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় জিআর (অর্থ) বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩ মে) উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। উপজেলার ১১টি ইউনিয়নের ১৫ হাজার ৮৭৮ জন পরিবারের মোট ২৭ লক্ষ ৫০ হাজার এবং প্রতি ইউনিয়নে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং জন প্রতি ৪৫০ টাকা করে দেয়া হচ্ছে।

সোমবার উপজেলার হোগলা, জারিয়া ও গোহালাকান্দা ইউনিয়নে এই উপহার বিতরন করা হয়। ধারাবাহিকভাবে অন্যান্য ইউনিয়নে এই উপহার বিতরণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১