আপডেট : ০৩ May ২০২১
ঈদুল ফিতর সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে ‘শর্ত সাপেক্ষে’ গণপরিবহন চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ পরিকল্পনার কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদুল ফিতর সামনে রেখে আগামী ৬ মে থেকে গণপরিবহন চালু করার সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার। শর্ত হল, সিটি সার্ভিস ও জেলার বাস সার্ভিস অন্য জেলায় প্রবেশ করতে পারবে না। বাস ছাড়ার আগে সম্পূর্ণ স্বাস্থবিধি মেনে পুরো বাসে জীবাণুনাশক ছিটাতে হবে। যাত্রী, বাসচালক ও সহকারীকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সিট খালি রেখে গণপরিবহন চালাতে হবে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রজ্ঞাপণ জারি করা হবে বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১