বাংলাদেশের খবর

আপডেট : ৩০ April ২০২১

কালিয়াকৈরে কর্মহীনদের মাঝে ঈদসামগ্রী বিতরণ 


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নে কর্মহীন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সৌদি প্রবাসী আলহাজ্ব সামছুল হক পালোয়ান।

আজ শুক্রবার বড় গোবিন্দপুর এলাকায়  আলহাজ্ব সামছুল হক পালোয়ানের বাড়িতে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন আরিফ হোসেন, উপস্থিত ছিলেন আব্দুল  হক পালোয়ান, ইউপি সদস্য সাইদুর রহমান সবুজ, লাবিব উদ্দিন মন্ডল,আব্দুল আওয়াল , সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, আলী হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিরা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১