আপডেট : ২৭ April ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় করোনা আক্রান্ত হয়ে আমেনা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার মসজিদ পাড়ার মৃত আব্দুর মালেকের স্ত্রী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূর-এ আলম মৃত্যু হওয়া বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। দীর্ঘ প্রায় ৪ মাস পর আখাউড়ায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ তে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই বৃদ্ধা গত কিছুদিন ধরে শ্বাস কষ্টে ভুগছিলেন। রোববার তাকে কুমিল্লায় নেয়া হয়। নমুনা সংগ্রহের পর বৃদ্ধার করোনা শনাক্ত হয়। সোমবার রাত সাড়ে নয়টায় তিনি মারা যান। এদিকে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী সদর উপজেলায় নয়জনসহ জেলায় ৩১ জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩৫৩৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯৮৯ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন। গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৩৭৪ টি রিপোর্টে নতুন আরও ৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এরমধ্যে যার আখাউড়া উপজেলায় ০২ জন রয়েছে। তাছাড়া নবীনগর ০৭ জন, বিজয়নগরে ৩ জন, নাসিরনগরে ৭ জন ও আশুগঞ্জে ৩ জন ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুর রহমান বলেন এ পযর্ন্ত আখাউড়ায় মোট ২৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরমধ্যে ২১৩ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১২ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১