আপডেট : ২৩ April ২০২১
পূর্ব বিরোধের জের ধরে রাব্বি হোসেন (৬) নামে এক শিশুর মাথায় ফুটন্ত গরম ডাল ঢেলে দিয়েছেন নরপিশাচ আপন বড় চাচা আব্দুর রশিদ। এতে শিশুটির ঘাড়, কানসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। অবুঝ শিশুটি এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সোমবার (১৯ এপ্রিল) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মোল্লাপাটায় এই নির্মম নির্যাতনের ঘটনা ঘটে। আহত শিশু রাব্বি ওই এলাকার লালু মিয়ার ছেলে। শিশুটির পরিবারের লোকজন জানান, লালু মিয়া ৬ বছর ধরে মালয়েশিয়া থাকেন। লালুর বড় ভাই আব্দুর রশিদের সাথে ছোটখাটো বিষয়ে বিরোধ চলে আসছিল তার স্ত্রী রোমানা খাতুনের। গত সোমবার সকালে শিশু রাব্বি বাড়ির মধ্যে খেলছিল। শিশুটির চিৎকারে পাশের ঘরে থাকা চাচা রশিদের ঘুম ভেঙে যায়। এ সময় চুলার ওপর থেকে ফুটন্ত ডালের হাড়ি নিয়ে শিশু রাব্বির মাথায় ঢেলে দেন আব্দুর রশীদ। এতে শিশুটির মাথা, ঘাড় ও কানসহ শরীরে বিভিন্ন স্থান ঝলসে যায়। ঘটনার পর শিশু রাব্বিকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১