বাংলাদেশের খবর

আপডেট : ২৩ April ২০২১

চাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদাউস (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

আজ শুক্রবার সকালে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়নের মোহাম্মদপুর সাহেব বাড়িতে এ ঘটনা ঘটে। জান্নাত ওই বাড়ির কাউছার আলমের এক মাত্র কন্যাসন্তান।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, জ‍ান্নাত সকালে তার মা সাদিয়ার কাজের ফাঁকে ঘর থেকে বেরিয়ে যায়। পরে তাকে খুঁজে পাওয়া যায়নি। এক পর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শোয়েব আহমেদ চিশতী জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি হাজীগঞ্জ থানায় জানিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১