আপডেট : ২৩ April ২০২১
নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে কোন্দল থামাতে গিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পিস্তল ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দায়েরকৃত মামলায় সরকারী কাজে বাধা ও অস্ত্র ছিনতাইয়ের অভিযোগ এনে আহত এএসআই মিকাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। লোহাগড়া থানা সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে কুমড়ি গ্রামে গোলযোগ থামাতে গিয়ে একটি পক্ষের মাতুব্বর ওহিদুর সরদারের লোকজন লোহাগড়া থানার এএসআই মীর আলমগীর ও এএসআই মিকাইল হোসেনের ওপর হামলা চালিয়ে গুলিভর্তি একটি পিস্তল কেড়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুই পুলিশ কর্মকর্তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করেন। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ঘটনার দুঘন্টা পর একটি মসজিদের পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১