বাংলাদেশের খবর

আপডেট : ২৩ April ২০২১

নবাবগঞ্জে পথচারীদের মাঝে ইফতার বিতরণ


দিনাজপুরের নবাবগঞ্জে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিকের পক্ষ থেকে পথচারী নিম্ন আয়ের পেশাজীবি রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে ইফতার পুর্ব মুহুর্ত পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল ও সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়ার নেতৃত্বে নিম্ন আয়ের বিভিন্ন পেশাজীবি ও পথচারীদের মাঝে এ ইফতার বিতরন করেন ছাত্রলীগের কর্মীরা।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল ইসলাম জানান- স্থানীয় সংসদ সদস্যের অর্থায়নে উপহার প্রদানকৃত এ ইফতার ছাত্রলীগের কর্মীরা শেষ রমজান পর্যন্ত প্রতিদিন রোজাদারদের মাঝে পৌছে দিবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১