বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০২১

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত


ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে দেশটির পশ্চিমাঞ্চলে নিয়াস দ্বীপে আঘাত হানে এ ভূমিকম্প।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে একথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সংস্থাটি প্রথমে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ এবং উৎপত্তিস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার গভীরে জানিয়েছিল। পরে তথ্য সংশোধন করে জানানো হয়, কম্পনের মাত্রা ৬ এবং এর উৎপত্তিস্থলের গভীরতা অন্তত ১০ কিলোমিটার।

ইএমএসসির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার পাডাংসিদেম্পুয়ান শহর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

প্রাথমিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১