বাংলাদেশের খবর

আপডেট : ১৯ April ২০২১

রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২


রাজধানীর রমনা থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ ফাহাদ বিন হাবিব (২১) ও মোঃ রাহামত উল্লাহ (২৬)। এসময় তাদের হেফাজত থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার (১৮ এপ্রিল) বিকাল ৪.১৫ টায় রমনা থানার মৌচাক মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১