আপডেট : ১৮ April ২০২১
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ অবরুদ্ধের পর হেফাজতের সহিংসতা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভবনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান জানান, হেফাজতের মামলার আসামি সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাউন্সিলর তপন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে গেল ৩ এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হন। এ ঘটনায় তার সমর্থকরা রয়েল রিসোর্টে, আওয়ামী লীগ অফিস ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা চলায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি ও ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে ৫টি মামলা দায়ের করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১