বাংলাদেশের খবর

আপডেট : ১৭ April ২০২১

ভালুকায় এন,এস, জেড কটন মিলে আগুন


ময়মনসিংহের ভালুকায় এন, এস, জেড কটন মিলে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

মিল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এন, এস, জেড কটন মিলের তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। প্রায় ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ বলা যাবে, তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এন, এস, জেড কটন মিলের ম্যনেজিং সদস্য জহিরুল ইসলাম বলেন, আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১