বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০২১

পিরোজপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন


পিরোজপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) সদর উপজেলার ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নে এঘটনা ঘটে। নিহত কেরামত আলী মোল্লা (৩০) ইউনিয়নের মাথাবেড়া গ্রামের সোবাহান মোল্লার তৃতীয় পুত্র।

স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার সেহরী খাওয়া নিয়ে কেরামত আলী ও মোহাম্মদ আলী দুই ভাইয়ের মাঝে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মোহাম্মদ আলী (২৬) খেজুর গাছ থেকে রস বের করার দা দিয়ে বড় ভাই কেরামত আলীর গলায় আঘাত করে। ঘটনাস্থলেই মারা যায় কেরামত আলী।

শেষ খবর পাওয়া পর্যন্ত খুনি মোহাম্মদ আলী থানায় আত্মসমার্পণ করেছে ও লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১