বাংলাদেশের খবর

আপডেট : ১৫ April ২০২১

চলাচলে 'মুভমেন্ট পাস' লাগবে না যাদের


করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ (লকডাউন) জারি করেছে সরকার। এ বিধিনিষেধ চলাকালে সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য ‘মুভমেন্ট পাস’র ব্যবস্থা করেছে পুলিশ।

এই ‘মুভমেন্ট পাস’ কাদের জন্য প্রযোজ্য আর কাদের জন্য প্রযোজ্য নয়, তা জানানো হয়েছে পুলিশ সদরদফতর থেকে। বলা হয়েছে, ডাক্তার, নার্স, সাংবাদিক, ব্যাংকার, অফিসগামী সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ ১৮ শ্রেণির মানুষ বিধিনিষেধের আওতামুক্ত; তাদের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।

লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত যারা:
১। ডাক্তার
২। নার্স
৩। মেডিকেল স্টাফ
৪। কোভিড টিকা/চিকিৎসার সাথে জড়িত ব্যক্তি/স্টাফ
৫। ব্যাংকার
৬। ব্যাংকের অন্যান্য স্টাফ
৭। সাংবাদিক
৮। গণমাধ্যমের ক্যামেরাম্যান
৯। টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী
১০। বেসরকারি নিরাপত্তাকর্মী
১১। জরুরি সেবার সাথে জড়িত কর্মকর্তা/কর্মচারী
১২। অফিসগামী সরকারি কর্মকর্তা
১৩। শিল্প কারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা
১৪। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য
১৫। ফায়ার সার্ভিস
১৬। ডাকসেবা
১৭। বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সাথে জড়িত ব্যক্তি/কর্মকর্তা
১৮। বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা

লকডাউন বাস্তবায়নে স্থাপিত চেকপোস্টে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, তাদের এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১