বাংলাদেশের খবর

আপডেট : ১৫ April ২০২১

হরিপুরে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার


ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) উপজেলার জামুন কুমারপাড়া গ্রাম থেকে এ মূর্তিটি উদ্ধার করা হয়।

জানা যায়, কুমারপাড়া গ্রামের হবিবর রহমানের ইটভাটার পাশে আগুন খোয়া পুকুরে মাটি খননের সময় মূর্তিটি দেখতে পেয়ে শ্রমিকরা স্থানীয় চেয়ারম্যান পাভেল তালুকদারকে জানান। পরে চেয়ারম্যান পুলিশকে জানালে তারা এসে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরঙ্গজেব মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১