বাংলাদেশের খবর

আপডেট : ১৩ April ২০২১

বিদেশ থেকেও অনলাইনে ক্লাস নিচ্ছেন তথ্যমন্ত্রী


বিদেশ সফরকালেও অনলাইনে বিশ্ববিদ্যালয় কোর্সের ক্লাস নেয়া অব্যাহত রেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে পরিবেশ রসায়নে পিএইচডি ডিগ্রিধারী ড. হাছান মাহমুদ তার মন্ত্রণালয় এবং দলের দায়িত্বপালনের পাশাপাশি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে আর্থ বায়োস্ফিয়ার এন্ড ইটস ইভোলুশন (পৃথিবীর বায়ুমন্ডল ও এর বিবর্তন) কোর্সে খন্ডকালীন শিক্ষকতা করছেন।

ফোনে আলাপকালে ড. হাছান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের ফলেই এটা সম্ভব হচ্ছে।

চলতি সপ্তাহেই ড. হাছান মাহমুদের দেশে ফেরার কথা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১