বাংলাদেশের খবর

আপডেট : ১১ April ২০২১

মামুনুল হকের দ্বিতীয় বিয়ের ঘটনা তার ব্যক্তিগত বিষয়


হেফাজতের ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের দ্বিতীয় বিয়ের ঘটনা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী। এ বিষয়ে হেফাজতের কোনো বক্তব্য নাই বলেও জানিয়েছেন তিনি।

আজ রবিবার (১১ এপ্রিল) চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আনুষ্ঠানিক বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করেন বাবুনগরী। সভায় সারা দেশ থেকে আগত হেফাজতে ইসলামে কেন্দ্রীয় কমিটির ৩৫ নেতা উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, মামুনুল হকের দ্বিতীয় বিবাহ শরীয়ত সম্মত। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।

সম্প্রতি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে সৃষ্ট বিতর্ককে একান্ত তার নিজস্ব বিষয় বলে মন্তব্য করেন বাবুনগরী।

এক প্রশ্নের জবাবে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আজকের সভায় কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা হয়নি। মামুনুল হককে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা তার একান্ত ব্যক্তিগত। কাউকে অব্যাহতি দেওয়ার কোনো কথা সভায় উঠে নাই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১