আপডেট : ১১ April ২০২১
রমজান মাসে ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে সয়াবিন ও পাম তেল আমদানিতে ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহর করা হয়েছে। আজ রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে গেজেট প্রকাশ করেছে। এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এম এ মুমেন জানান, রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমদানি করা অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল তেলের ওপর ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে গত ১৫ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় প্রতি লিটার সয়াবিন তেলের বোতলের দাম মিল গেইটে ১২৭ টাকা, ডিলার পর্যায়ে ১৩১ এবং খুচরায় ১৩৯ টাকা নির্ধারণ করে। ওই সময় পাঁচ লিটারের বোতল মিল গেইটে ৬২০ টাকা, ডিলার পর্যায়ে ৬৪০ টাকা এবং খুচরা পর্যায়ে ৬৬০ টাকা নির্ধারণ করা হয়। সাম্প্রতিক কয়েক মাসে হঠাৎ করে ভোজ্যতেলের দাম বাড়তে থাকায় তা সহনীয় পর্যায়ে রাখতে মূল্য বেধে দেয় মন্ত্রণালয়। দাম স্থিতিশীল রাখার ধারাবাহিকতায় এবার আসন্ন রমজানে যাতে সাধারণ মানুষ তেলের দাম কিছুটা কমে কিনতে পারেন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সয়াবিন তেলের দাম মিল গেইটে ১০৭ টাকা এবং খুচরায় ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে মিল গেইটে ১০৪ টাকা, ডিলার পর্যায়ে ১০৬ টাকা এবং খুচরায় ১০৯ টাকা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১