বাংলাদেশের খবর

আপডেট : ১১ April ২০২১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। আজ রবিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে, খালেদা জিয়ার করোনা রিপোর্ট নিয়ে দিনভর যেসব ঘটনা ঘটেছে তা খোলাসা করতেই এ সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুন গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার করোনার নমুনা নেওয়া হয়নি। তার করোনা পজিটিভ বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তবে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১