আপডেট : ১১ April ২০২১
কাউখালীতে পানিতে ডুবে মো. জিয়াদ মাহামুদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ এপ্রিল) বিকাল ৫টার সময় উপজেলার কচুয়াকাঠী গ্রামে এই ঘটনা ঘটে। শিশু জিয়াদ ওই গ্রামের মাসুম হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বিকালে শিশুটি একা একা খেলতে বের হয়। সন্ধ্যার কিছুক্ষণ আগে তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুজির পর কচুয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে খালের পাড়ে পানিতে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে তুলে কাউখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১