বাংলাদেশের খবর

আপডেট : ১১ April ২০২১

শিল্পী ফরিদা পারভীন করোনা আক্রান্ত


জনপ্রিয় লালনগীতি শিল্পী ফরিদা পারভীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানান ৬৭ বছর বয়সী এ কণ্ঠশিল্পী।

আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফরিদা পারভীন। শিগগিরই দ্বিতীয় বার পরীক্ষার জন্য নমুনা জমা দেবেন বলে জানান তিনি।

ফরিদা পারভীন ছাড়াও সংগীতশিল্পী-অভিনয়শিল্পীদের মধ্যে কবরী, আবুল হায়াত, শহীদুজ্জামান সেলিম, রোজি সেলিম, রিয়াজসহ আরও কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১