বাংলাদেশের খবর

আপডেট : ১০ April ২০২১

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত


গাজীপুরের কালিয়াকৈরে সডক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত হযেছে। আজ শনিবার সকালে  ঢাকা-টাঙ্গাইল মহাসডকের উপজেলার চন্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি  নীলফামারী জেলার জলঢাকা উপজেলার  ভাবনী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মনির উদ্দিন (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ট্রাক চালক কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এসে গাড়ি রেখে সকালের নাস্তার জন্য একটি হোটেলে খাবারের জন্য যায়। খাবার শেষে রাস্তা পার হওয়ার সময় পলাশ পরিবহনের গাড়ির চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান ।

এ ঘটনায়  সালনা কোনাবাডী হাইওয়ে থানার (ওসি) মীর গোলাম ফারুক বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে তবে নিহতের লাশ স্বজনদের অনুরোধে ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তাতরণ  করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১