বাংলাদেশের খবর

আপডেট : ১০ April ২০২১

টগি ওয়ার্ল্ড বন্ধ থাকবে


দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আজ শনিবার  থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত ইনডোর থিমপার্ক ‘টগি ওয়ার্ল্ড’ বন্ধ থাকবে।

টগি ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খোলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত ইনডোর থিমপার্ক ‘টগি ওয়ার্ল্ড’ শিশুদের বিনোদনের একটি আপন ভুবন।বসুন্ধরা সিটির প্রায় ৩৭ হাজার বর্গফুট আয়তনের দুটি বিশাল ফ্লোর নিয়ে সাজানো টগি ওয়ার্ল্ড করোনার কারণে গত বছরের ১৯ মার্চ বন্ধ করে দেওয়া হয়। ৯ মাস ১১ দিন পর জানুয়ারিতে এটি ফের খুলে দেওয়া হয়েছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১