আপডেট : ১০ April ২০২১
গাজীপুরের কালিয়াকৈরে খাড়াজোড়া এলাকায় গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে তারই এক সহকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক, নীলফামারী সদরের কুড়িগ্রামপাড়া এলাকার শাহিনের ছেলে আইয়ুব আলী (১৮)। ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মীর পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার গোয়ালবাথান এলাকায় দফাদারের বাড়িতে ভাড়া থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন ওই তরুণী। একই কারখানায় চাকরি করতেন আয়ুব আলী। তিনি বিভিন্ন সময় ওই গার্মেন্টস কর্মীকে উক্ত্যক্ত করতেন। শুক্রবার কারখানার নাইট ডিউটি করে ওয়াশরুমে হাতমুখ ধুতে যান তরুণী। তখন ওই যুবক গার্মেন্টসকর্মীকে টয়লেটে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ শনিবার সকালে ওই যুুবককে গ্রেপ্তার করে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। এ ছাড়া ধর্ষণকারীকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১