বাংলাদেশের খবর

আপডেট : ১০ April ২০২১

সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই


জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

আজ শনিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

হাসান শাহরিয়ারের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির আইসিইউতে আজ সকালে মারা যান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১