আপডেট : ০৮ April ২০২১
কুড়িগ্রামের কর্মহীন খেটে খাওয়া মানুষ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ২১ কোটি টাকার অর্থ সহায়তা পাবে। ৯টি উপজেলার ৭৩ ইউনিয়ন পরিষদ ও তিন পৌরসভায় দু’দফায় বিতরণ করা হবে এ সহায়তা। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভিজিএফ কর্মসূচির আওতায় জেলায় ৪ লাখ ২৮ হাজার ৫২৫ পরিবার সরকারি সহায়তা পাবে। প্রতি পরিবার ৪৫০ টাকা হিসেবে মোট ১৯ কোটি ২৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও ৭৩ ইউনিয়ন ও তিন পৌরসভায় বিভিন্ন শ্রেণি পেশার কর্মহীন শ্রমজীবি ৪৭ হাজার পরিবার ৪০০ টাকা নগদ অর্থ সহায়তা পাবেন। ৭৩টি ইউনিয়নে ৪৫ হাজার ৬২৫ পরিবার ও তিন পৌরসভায় এক হাজার ৩৭৫ পরিবার করোনাকালীন এ সহায়তা পাবেন। এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বরাদ্দ নিয়ে সমস্যা নেই। যখন যা লাগবে সরকার তাই দেবে। আপনারা স্বাস্থবিধি মেনে ঘরে থাকুন, আমরা ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেবো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১