আপডেট : ০৮ April ২০২১
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার ইলিশা ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরি ‘কলমীলতা’য় অগ্নিকাণ্ডে ট্রাক, কাভার্ড ভ্যান, মটরসাইকেলসহ মালবাহী ৯টি যানবাহন পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ফেরির কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ব্যবসায়ী ও যানবাহন মালিকরা বলছেন অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিআইডব্লিউটিসি’র ভোলা ফেরি সার্ভিসের ম্যানেজার মোঃ পারভেজ জানিয়েছেন, কলমিলতা ফেরিটি রাত ৩টার দিকে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ৪টার দিকে লক্ষ্মীপুরের মতিরহাট পাড় হয়ে ভোলার চরে মাঝ নদীতে আসার পর হঠাৎ আগুন লাগে। ধারণা করা হচ্ছে একটি টিন ও ককসিটের গাড়ি থেকে আগুনের সূত্র পাত হয়। এসময় স্টাফসহ যাত্রীরা ফেরির পিছনের দিকে নিরাপদে অবস্থান নেয়। এক পর্যায়ে মাছ ধারার একটি ট্রলার এগিয়ে এলে তারা কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে আসেন। খবর পেয়ে ভোলা থেকে ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ভোলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো: ফারুক হোসেন সিকদার জানান, খবর পেয়ে ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর কাজ শুরু করে। সকাল ১০ টা নাগাদ তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১