বাংলাদেশের খবর

আপডেট : ০৮ April ২০২১

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন


কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে স্বপরিবারে তিনি করোনা টিকা গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন।

টিকা নেয়ার পর সাঈদ খোকন বলেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছি। এখন পর্যন্ত শারীরিক ভাবে কোন পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছি না।  

তিনি আরো বলেন, কৃতজ্ঞতা রইল মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। বৈশ্বিক মহামারীতে তার দৃঢ়তা, সাহসিকতা এবং দূরদর্শিতায় কোরনা মোকাবেলায় সবাইকে নিয়ে একত্রিত হয়ে কাজ করছেন আর বিশ্বের প্রথম দিকেই আমাদের ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। 

সেই সাথে নগরবাসীর কাছে ভ্যাক্সিন গ্রহণ করার সাথে স্বাস্থ্যসুরক্ষা মেনে চলতে ও নিজেকে ও নিজের পরিবারকে নিরাপদ রাখার আহবান জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১