আপডেট : ০৮ April ২০২১
নিজের খেয়ালে চলেন কারিনা কাপুর। চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। এরপর নতুন চুলবিন্যাস করেন, জিমে ঘাম ঝরিয়ে ফেরান ফিটনেস। ভারতে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় এবার ভক্ত ও অনুরাগীদের গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বলিউডের বেবো। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি কারিনা কোভিড সচেতনতামূলক একটি পোস্ট দিয়েছেন। সেখানে তাকে লুইস ভুটন ব্র্যান্ডের মাস্ক পরিহিত দেখা যায়। আর মাস্কটির দাম শুনলে আপনি চমকে উঠবেন। কারিনা ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘প্রচারের জন্য নয়, মাস্ক পরুন।’ ছবিতে দেখা যাচ্ছে, কারিনা কালো টি-শার্ট পরা। তার মুখে লুইস ভুটনের মাস্ক। আর মাস্কটির মূল্য ৩৫৫ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা ৩০ হাজার টাকার বেশি। বেবো তার সাজ সম্পন্ন করেন সোনার চেইন ও বড়সড় লকেট দিয়ে। লুইস ভুটনের ওয়েবসাইট থেকে জানা যায়, মাস্কটি ধুয়ে ব্যবহার যায়। শুধু বেবো নন, বলিউডের রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকেও একই মাস্ক পরতে দেখা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১