বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০২১

আর্চারিতে স্বর্ণ জয়ী অসীম


বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আর্চারিতে কম্পাউন্ড পুরুষ একক ফাইনালে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের অসীম কুমার দাস।

আজ মঙ্গলবার টঙ্গির শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ১৪৮-১৪১ স্কোরের ব্যবধানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেওয়াজ আহমেদ রাকিবকে হারিয়ে স্বর্ণ পদক আদায় করেন অসীম কুমার।

অসীম কুমার গণমাধ্যমকে বলেন, কম্পাউন্ড পুরুষের র‌্যাংকিং রাউন্ডে আমার স্কোর ছিল ৭০৪। যা জাতীয় রেকর্ড। ২০১৮ সালে আমিই ৬৯৬ করে রেকর্ড করেছিলাম। পরবর্তীতে বিকেএসপির সজিব ভাই ৭০০ স্কোর করে আমাকে ছাড়িয়ে যান। এবার আমিই আমর রেকর্ডটি পুনরুদ্ধার করলাম।

আগামী জুনে বসার কথা আর্চারি বিশ্বকাপ। তার আগে চলতি মাসেই বাংলাদেশ দলের ট্রায়াল হওয়ার কথা রয়েছে।

এদিকে কম্পাউন্ড পুরুষের রৌপ্য অর্জন করেছেন নেওয়াজ আহমেদ রাকিব সিলভার। ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাবের মো. আশিকুজ্জামান।

এদিন কম্পাউন্ড নারী একক ফাইনালে রোকসানা আক্তার (ঢাকা আর্মি আর্চারি ক্লাব) ১৪৭-১৪১ স্কোরের ব্যবধানে পুস্পিতা জামান (বিকেএসপি) কে পরাজিত করে স্বর্ণ লাভ করেন এবং পুস্পিতা জামান (বিকেএসপি) রৌপ্য অর্জন করেন। ব্রোঞ্জ জিতেছেন বন্যা আক্তার (বাংলাদেশ আনসার)।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১