বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০২১

নড়াইলে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই


নড়াইলে মুজিবর রহমান (৫০) নামে এক ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে গুলি করে এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে পৌরসভার ধোপাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সে মৃত সামাদ শেখের ছেলে।

মুজিবর জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত ধোপাখোলায় আমার বাড়ি সংলগ্ন-ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আমার কাছে টাকা দাবি করে, টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আমার কাছে থাকা ১ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

প্রাথমিক চিকিৎসা শেষে মুজিবরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১