আপডেট : ০৬ April ২০২১
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে সম্প্রতি Sustainable Finance including Green Banking Activities: Prospects & Challenges, শীর্ষক একটি ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও সেল এবং শাখা প্রধানগণসহ বিভিন্ন শাখার মোট ১৪৫ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। ওয়ার্কশপটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ঈঅগখঈঙ শামীম আহমেদ। আহমেদ তার উদ্বোধনী বক্তব্যে Sustainable Finance সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সকল নির্দেশনা ও গাইডলাইন্স যথাযথভাবে পরিপালনের জন্য অংশগ্রহণকারী নির্বাহী ও কর্মকর্তাদের নির্দেশ দেন। ভার্চুয়াল ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসিয়াল যুক্ত ছিলেন। ব্যাংকের এসভিপি ও হেড অব সিআরএমডি ও এসএফইউ শামীম আহমেদ বাংলাদেশ ব্যাংকের পলিসি গাইডলাইন্স ও ব্যাংকের টার্গেট সম্পর্কে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের অবহিত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১