বাংলাদেশের খবর

আপডেট : ০৪ April ২০২১

শীতলক্ষ্যায় লঞ্চডুবি


নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবি গেছে। আজ রবিবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ রওয়ানা দিয়েছে।

জানা গেছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম রাবিতা আল হাসান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো রবিবার যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। লঞ্চ দুর্ঘটনার খবর পেয়ে ইতোমধ্যে উদ্ধারকারী জাহাজ ও উদ্ধার কর্মীরা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১