বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০২১

জরুরি বৈঠক ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব


করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণার পর এর রূপরেখা তৈরিতে জরুরি বৈঠক ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ সব মন্ত্রণালয়, ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

আজ শনিবার (৩ এপ্রিল) বিকাল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠকে তিন বাহিনীর প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি’র মহাপরিচালক, আনসারের মহাপরিচালকসহ চারটি গোয়েন্দা সংস্থার প্রধানদের প্রতিনিধিদেরও উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১