আপডেট : ০৩ April ২০২১
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে সরকার। আজ শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় অথবা রোববার সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, লকডাউনের প্রজ্ঞাপন তৈরির বিষয়ে কাজ চলছে। সন্ধ্যা বা কাল সকালের মধ্যেই এ প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করতে সরকার ২-৩ দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে। প্রতিমন্ত্রী আরও বলেন, যেসব প্রতিষ্ঠান জরুরি সেবা দেয়, সেই ধরনের প্রতিষ্ঠানগুলো লকডাউন চলাকালে খোলা থাকবে। এছাড়া শিল্প-কলকারখানাও খোলা থাকবে, যাতে শ্রমিকরা শিফটিংয়ের মাধ্যমে কাজ করতে পারে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১