বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০২১

হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু


রাজধানীর হাতিরঝিলে আমবাগানের কাছে ডিভাইডারে একটি প্রাইভেটকার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

আজ শনিবার (৩ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ঝিলিক আলম (২৩)।

জানা যায়, নিহতের স্বামীর নাম সাদিক আলম। সাদিক নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় পর ওই গাড়ি থেকে আহত অবস্থায় এক নারীকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনায় সাদিক আলম আহত হননি। তিনি সুস্থ আছেন।

সাদিক আলম জানান, স্ত্রী অসুস্থ ছিলেন। তাকে হাসপাতালে নেওয়ার জন্য বাসা থেকে বের হন বলে জানান সাদিক আলম।

সাদিক আলমের বরাত দিয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, গাড়িটি ডিভাইডারে ধাক্কা লাগায় ওই নারী আহত হয়েছেন। পরে পুলিশ ওই নারীকে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১