বাংলাদেশের খবর

আপডেট : ০১ April ২০২১

আইসিইউতে রিজভী


করোনা আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

ডা. রফিকুল ইসলাম বলেন, রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দেওয়া হয়। পরে অক্সিজেন লেবেল আরো কমে যাওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়েছে।

জ্বর ও সর্দি থাকায় গত ১৬ মার্চ রিজভীর করোনা টেস্ট করলে রিপোর্ট পজিটিভ রিপোর্ট আসে। পরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১