বাংলাদেশের খবর

আপডেট : ৩০ March ২০২১

পুত্রবধূ সম্পর্কে যা বললেন ওমর সানী


ওমার সানী-মৌসুমী দম্পতির ছেলে ফারদিন এহসান স্বাধীন বিয়ে করেছেন। কনের নাম সাদিয়া রহমান আয়েশা। কুমিল্লার মেয়ে আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি হলেও মা-বাবার সঙ্গে কানাডায় থাকেন।

পুত্রের বিয়ে পরবর্তী প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। রাতে ছেলে ও ছেলের স্ত্রীর ছবির সঙ্গে নিজের বক্তব্য সম্বলিত একটি ভিডিও শেয়ার দেন ওমর সানী। ওমর সানী ওই ভিডিও বার্তায় বলেন, স্বাধীনতার ৫০ পূর্তি হলো ২৬ শে মার্চ। আমার অনেক ইচ্ছে ছিল এই দিনটিতে আমার ছেলের বিয়ে দেব। আল্লাহ তায়ালা আমার সেই ইচ্ছে পূর্ণ করেছেন।

ওমর সানী আরো বলেন, একটা ভালো মনের অধিকারীনি আমার ঘরের বৌ নিয়ে আসছি। আপনারা সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দয়া করবেন। আমি গর্বিত যে আল্লাহ আমার পরিবারকে একটি ইতিহাসের সাক্ষি হবার তৌফিক দান করেছেন।

সানী-মৌসুমীর ছেলে ফারদীন এহসান স্বাধীন স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছেন। তার ফেসবুকে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। পাশাপাশি যুক্ত করেছেন লাইফ ইভেন্ট।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১