আপডেট : ৩০ March ২০২১
মানিকগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের মধ্যে মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. বি. এম আরিফুল হক। অভিযানকালে জনসাধারণকে করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক পরিধানের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় এবং মাস্ক পরিধান ব্যতিত বাইরে ঘোরাফেরা করার অপরাধে বেশ কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. বি. এম আরিফুল হক বলেন, জনসমাগম হয় এরকম জায়গায় নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে। এ সময় সকল জনগণকে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করার জন্য জেলাপ্রশাসক এর পক্ষ হতে আহ্বান জানানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১