আপডেট : ৩০ March ২০২১
গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীরের ভেতর ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। দুপুর পর্যন্ত মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পার্কের দক্ষিণের সীমানা প্রাচীরের ভেতর দিয়ে পার্কে যাওয়া মানুষ একটি মরদেহ পড়ে থাকতে দেখে। রক্তাক্ত মরদেহের গায়ে প্যান্ট শার্ট পরা ছিল। শরীরে রক্ত দেখে মনে হয়েছে হত্যাকাণ্ডটি রাতের কোনো এক সময় ঘটে থাকতে পারে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। পরে শ্রীপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। শ্রীপুর মডেল থানার এস আই আমজাদ শেখ জানান, নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন প্রাথমিক ধারনা এটি কোনো হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১