বাংলাদেশের খবর

আপডেট : ৩০ March ২০২১

গাইবান্ধায় এনআরবিসি ব্যাংকের ১০টি উপশাখার কার্যক্রম শুরু


প্রান্তিক জনগোষ্ঠিকে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড গাইবান্ধা জেলায় ১০ টি উপশাখার কার্যক্রম শুরু করেছে। রোববার, ২৮ মার্চ ২০২১ প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল জেলার প্রফেসর কলোনী, বামনজল, কালির বাজার, পশু হাসপাতাল রোড, ভরতখালী, দাড়িয়াপুর, সাদুল্লাপুর, বোনারপাড়া, লক্ষীপুর এবং ঢোলভাঙ্গা উপশাখার কার্যক্রমের উদ্বোধন করেন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসকেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রাসেল আহম্মেদ লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবুর রহমান।

অনুষ্ঠানে ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হারুনুর রশিদ, সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মেজর (অব:) পারভেজ হোসেনসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: বিজ্ঞপ্তি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১