বাংলাদেশের খবর

আপডেট : ৩০ March ২০২১

৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত


সরকারি কর্ম কমিশন (পিএসসি) কোভিড-১৯ এর ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে ৪০তম বিসিএস পরীক্ষার চলমান মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নুর আহমদ সোমবার (২৯ মার্চ) গণমাধ্যমকে জানান, এ মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়। তবে আজ মঙ্গলবার (৩০ মার্চ) ১৮০ জনের পরীক্ষা পিছিয়ে আগামী ১৫ জুন নেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১