আপডেট : ২৮ March ২০২১
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা ছেড়েছেন। দুই দিনের সফর শেষে শনিবার রাত নয়টার পর ঢাকা ছাড়েন মোদি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে বিদায় জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শুক্রবার সকাল সাড়ে দশটায় ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী। মোদি উপহার হিসেবে সঙ্গে আনেন আস্ট্রজেনেকার করোনা ভ্যাকসিনের ১২ লাখ ডোজ। ভারতের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিমানবন্দরে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘গেস্ট অব অনার’হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বক্তৃতা করেন মোদি। সফরের দ্বিতীয় দিন শনিবার (২৭ মার্চ) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান। একইদিনে ঢাকার বাইরে সাতক্ষীরা ও গোপালগঞ্জে দুটি মন্দির পরিদর্শন করেন। বিকেলে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন। বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের পাঁচটিরও বেশি সমঝোতা স্মারক সই হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে তিনি বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর উদ্বোধন করেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১